যুগে যুগে বুঝি আমায় চেয়েছিল সে।
সেই যেন মোর পথের ধারে রয়েছে বসে॥
আজ কেন মোর পড়ে মনে কখন্ তারে চোখের কোণে
দেখেছিলেম অফুট প্রদোষে--
সেই যেন মোর পথের ধারে রয়েছে বসে॥
আজ ওই চাঁদের বরণ হবে আলোর সঙ্গীতে,
রাতের মুখের আঁধারখানি খুলবে ইঙ্গিতে।
শুক্লরাতে সেই আলোকে দেখা হবে এক পলকে,
সব আবরণ যাবে যে খসে।
সেই যেন মোর পথের ধারে রয়েছে বসে॥
yuge yuge bujhi āmāẏ cheẏechhil se|
sei yen mor pather dhāre raẏechhe base||
āj ken mor par̤e mane kakhan tāre chokher koṇe
dekhechhilem aphuṭ pradoṣhe--
sei yen mor pather dhāre raẏechhe base||
āj oi chām̐der baraṇ habe ālor saṅgīte,
rāter mukher ām̐dhārkhāni khulbe iṅgite|
śhuklarāte sei āloke dekhā habe ek palke,
sab ābraṇ yābe ye khase|
sei yen mor pather dhāre raẏechhe base||