যেও না সাথী, ও ………
যেও না সাথী,
চলেছো একেলা কোথায় ?
পথ খুঁজে পাবে না’কো, শুধু একা ।।
দুই হৃদয়ের মিলনে বাধা সুখেরই সংসার।
সঙ্গী ছাড়া এই জগতে নাই কিছু আমার।।
সাগর পানে নদী বয়ে যায় জানি হবেই সঙ্গম।
এসো তুমি আমি মিলে গাই প্রেমেই সারগাম।।
দিনের পরে নামে যে রাত ফাগুন শীতের পর।
প্রেম পিয়াসী এই দুটি মন বাধি এসো ঘর।।
yeo nā sāthī, o ………
yeo nā sāthī,
chalechho ekelā kothāẏ ?
path khum̐je pābe nā’ko, śhudhu ekā ||
dui hṛdaẏer milne bādhā sukhera̮i saṁsār|
saṅgī chhār̤ā ei jagte nāi kichhu āmār||
sāgar pāne nadī baẏe yāẏ jāni habei saṅgam|
eso tumi āmi mile gāi premei sārgām||
diner pare nāme ye rāt phāgun śhīter par|
prem piẏāsī ei duṭi man bādhi eso ghar||