Ye chhil aamaar sbapanachaarinee

যে ছিল আমার স্বপনচারিণী
Work
Year
Language

যে ছিল আমার স্বপনচারিণী
তারে বুঝিতে পারি নি।
দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে।।

শুভক্ষণে কাছে ডাকিলে,
লজ্জা আমার ঢাকিলে গো,
তোমারে সহজে পেরেছি বুঝিতে।।

কে মোরে ফিরাবে অনাদরে,
কে মোরে ডাকিবে কাছে,
কাহার প্রেমের বেদনায় আমার মূল্য আছে,
এ নিরন্তর সংশয়ে হায় পারি নে যুঝিতে–
আমি তোমারেই শুধু পেরেছি বুঝিতে।।

ye chhil āmār sbapanachāriṇī
tāre bujhite pāri ni|
din chale gechhe khum̐jite khum̐jite||

śhubhakṣhaṇe kāchhe ḍākile,
lajjā āmār ḍhākile go,
tomāre sahje perechhi bujhite||

ke more phirābe anādre,
ke more ḍākibe kāchhe,
kāhār premer bedanāẏ āmār mūly āchhe,
e nirantar saṁśhaẏe hāẏ pāri ne yujhite–
āmi tomārei śhudhu perechhi bujhite||