তুমি যেমনই নুপূর হও
বাঁশি ডাকলে তোমায়
বাজতেই হবে
ও মনে রেখ
হও যত না দূরেরই মেঘ
মাটি ডাকলে তোমায়
ঝরতেই হবে
ও জেনে রেখ।।
তুমি মাটির ঘরেই থেকে
যদি মাটির প্রদীপই হও,
হও ময়ূর মহল জুড়ে
যদি ঝাড় বাতি হয়ে রও।
তবু ছড়াতে গেলে এই আলো-
কোন আগুনে তোমায়
পুড়তেই হবে
ও মনে রেখ।।
হও যতই না দূরের মেঘ
মাটি ডাকলে তোমায়
ঝরতে হবে
ও জেনে রেখ ও ও
যত সহজে সরলভাবে
তুমি যত সাধারণই হও,
হও অপরূপে রূপে তুমি
যদি প্রতিমা হয়েই রও।
তবু ভাল যে বাসতে গেলে
কোন ব্যথায় তোমায়
কাঁদতেই হবে
ও মনে রেখ।।
হও যতনা দূরেরই মেঘ
মাটি ডাকলে তোমায় ঝরতেই হবে
ও জেনে রেখ ও।।
tumi yemana̮i nupūr hao
bām̐śhi ḍākle tomāẏ
bājatei habe
o mane rekh
hao yat nā dūrera̮i megh
māṭi ḍākle tomāẏ
jharatei habe
o jene rekh||
tumi māṭir gharei theke
yadi māṭir pradīpa̮i hao,
hao maẏūr mahal jur̤e
yadi jhār̤ bāti haẏe rao|
tabu chhar̤āte gele ei ālo-
kon āgune tomāẏ
pur̤atei habe
o mane rekh||
hao yata̮i nā dūrer megh
māṭi ḍākle tomāẏ
jharte habe
o jene rekh o o
yat sahje saralbhābe
tumi yat sādhāraṇa̮i hao,
hao aprūpe rūpe tumi
yadi pratimā haẏei rao|
tabu bhāl ye bāste gele
kon byathāẏ tomāẏ
kām̐datei habe
o mane rekh||
hao yatnā dūrera̮i megh
māṭi ḍākle tomāẏ jharatei habe
o jene rekh o||