Tumi nirjan upkoole naayikaar mato

তুমি নির্জন উপকূলে নায়িকার মতো
Work
Year
Language

তুমি নির্জন উপকূলে নায়িকার মতো
পথ চলতে গিয়ে, কিছু বলতে গিয়ে
ঢেকে মিষ্টি দু’চোখ হলে লজ্জানত।।

সাগরের পার থেকে নাম-না-জানা পাখির সুরে
আহা হৃদয় জুড়ে
একটু একটু খুশি পদ্মপাতার মতো স্বপ্নে রত।।

যেমন ওপার থেকে সাগরের রূপ চেনা যায় না,
তেমনি দূরের হয়ে তোমার কাছের হওয়া যায় না |
তোমার বুকের গান মুগ্ধ হয়ে ঘেরে কণ্ঠটিরে
আহা সাগর তীরে—–
একটু একটু খুশি তোমার ফাগুন হয়ে ছন্দে রত ||

tumi nirjan upkūle nāẏikār mato
path chalte giẏe, kichhu balte giẏe
ḍheke miṣhṭi du’chokh hale lajjānat||

sāgrer pār theke nām-nā-jānā pākhir sure
āhā hṛdaẏ jur̤e
ekṭu ekṭu khuśhi padmapātār mato sbapne rat||

yeman opār theke sāgrer rūp chenā yāẏ nā,
temni dūrer haẏe tomār kāchher haoẏā yāẏ nā |
tomār buker gān mugdh haẏe ghere kaṇṭhaṭire
āhā sāgar tīre—–
ekṭu ekṭu khuśhi tomār phāgun haẏe chhande rat ||