তুমি কোন্ ভাঙনের পথে এলে সুপ্তরাতে
তুমি কোন্ ভাঙনের পথে এলে সুপ্তরাতে।
আমার ভাঙল যা তা ধন্য হল চরণপাতে।।
আমি রাখব গেঁথে তারে রক্তমণির হারে
বক্ষে দুলিবে গোপনে নিভৃত বেদনাতে।।
তুমি কোলে নিয়েছিলে সেতার,
মীড় দিলে নিষ্ঠুর করে
ছিন্ন যবে হল তার ফেলে গেলে ভূমি-‘পরে।
নীরব তাহারি গান আমি তাই জানি তোমারি দান
ফেরে সে ফাল্গুন-হাওয়ায়-হাওয়ায় সুরহারা মূর্ছনাতে।।
tumi kon bhāṅner pathe ele suptarāte|
āmār bhāṅal yā tā dhany hal charaṇpāte||
āmi rākhab gem̐the tāre raktamṇir hāre
bakṣhe dulibe gopne nibhṛt bednāte||
tumi kole niẏechhile setār,
mīr̤ dile niṣhṭhur kare
chhinn yabe hal tār phele gele bhūmi-‘pare|
nīrab tāhāri gān āmi tāi jāni tomāri dān
phere se phālgun-hāoẏāẏ-hāoẏāẏ surhārā mūrchhanāte||