Tomaar deoyaa angureey khulte paari ni

তোমার দেওয়া অঙ্গুরীয় খুলতে পারি নি
Work
Year
Language

তোমার দেওয়া অঙ্গুরীয় খুলতে পারি নি
তোমার ছবি স্মৃতি থেকে তুলতে পারি নি।।

কোন্ রাতের পাখির গানে
সূর্যহারা দিনান্তে যে খোঁজে আলোর মানে
তেমন করে বেদন আমি ভুলতে পারি নি।।

রাতের গোলাপ ফুটিয়েছিলাম অনেক সোহাগে,
কত যে রাত কেটে গেছে সকরুণ রাগে।
কোন্ কাজল আঁখির টানে
অন্তহারা আঁধার নিয়ে ফিরি ঘরের পানে
আপন ঘরে প্রদীপটুকু জ্বালতে পারি নি।।

tomār deoẏā aṅgurīẏ khulte pāri ni
tomār chhabi smṛti theke tulte pāri ni||

kon rāter pākhir gāne
sūryahārā dinānte ye khom̐je ālor māne
teman kare bedan āmi bhulte pāri ni||

rāter golāp phuṭiẏechhilām anek sohāge,
kat ye rāt keṭe gechhe sakruṇ rāge|
kon kājal ām̐khir ṭāne
antahārā ām̐dhār niẏe phiri gharer pāne
āpan ghare pradīpṭuku jbālte pāri ni||