নিবিড় অমা-তিমির হতে বাহির হল জোয়ার-স্রোতে
শুক্লরাতে চাঁদের তরণী।
ভরিল ভরা অরূপ ফুলে, সাজালো ডালা অমরাকূলে
আলোর মালা চামেলি-বরনী॥
তিথির পরে তিথির ঘাটে আসিছে তরী দোলের নাটে,
নীরবে হাসে স্বপনে ধরণী।
উৎসবের পসরা নিয়ে পূর্ণিমার কূলেতে কি এ
ভিড়িল শেষে তন্দ্রাহরণী॥
তিমির হতে
Work
Language
nibir̤ mā-timir hate bāhir hal joẏār-srote
śhuklarāte chām̐der tarṇī|
bharil bharā arūp phule, sājālo ḍālā amarākūle
ālor mālā chāmeli-barnī||
tithir pare tithir ghāṭe āsichhe tarī doler nāṭe,
nīrbe hāse sbapne dharṇī|
utsaber pasrā niẏe pūrṇimār kūlete ki e
bhir̤il śheṣhe tandrāharṇī||