তার বিদায় বেলার মালাখানি আমার গলে রে
তার বিদায় বেলার মালাখানি আমার গলে রে
দোলে দোলে বুকের কাছে পলে পলে রে।।
গন্ধ তাহার ক্ষণে ক্ষণে জাগে ফাগুন সমীরণে
গুঞ্জরিত কুঞ্জতলে রে।।
দিনের শেষে যেতে যেতে পথের ‘পরে
ছায়াখানি মিলিয়ে দিল বনান্তরে।
সেই ছায়া এই আমার মনে,
সেই ছায়া ওই কাঁপে বনে
কাঁপে সুনীল দিগঞ্চলে রে।।
tār bidāẏ belār mālākhāni āmār gale re
dole dole buker kāchhe pale pale re||
gandh tāhār kṣhaṇe kṣhaṇe jāge phāgun samīrṇe
guñjarit kuñjatle re||
diner śheṣhe yete yete pather ‘pare
chhāẏākhāni miliẏe dil banāntare|
sei chhāẏā ei āmār mane,
sei chhāẏā oi kām̐pe bane
kām̐pe sunīl digañchale re||