Taamraa bharaa ek raate

তাঁরা ভরা এক রাতে
Year
Language

তাঁরা ভরা এক রাতে
আনমনে বাতায়নে
যখনি বসে পড়ি কবিতা

এমনি ক্ষণে, এমনি ক্ষণে
হৃদয়ের জানালা খুলে
চুপি চুপি মিষ্টি হেসে
সে উকি দিয়ে যায়

হাসনাহেনার বাতাসে কিংবা সবুজ ঘাসে
স্বপ্নে বিভোর হয়ে অরুপনীল জোছনায়
যখনি বসে পড়ি কবিতা

এমনি ক্ষণে, এমনি ক্ষণে
হৃদয়ের জানালা খুলে
চুপি চুপি মিষ্টি হেসে
সে উকি দিয়ে যায়

দূর আকাশের শেষ সীমানায়
নদী যেথা মিশে নীলিমায়
ময়ূরী পাখনা মেলে
পাহাড়ি বনছায়

এমনি ক্ষণে, এমনি ক্ষণে
হৃদয়ের জানালা খুলে
চুপি চুপি মিষ্টি হেসে
সে উকি দিয়ে যায়

tām̐rā bharā ek rāte
ānamne bātāẏane
yakhni base par̤i kabitā

emni kṣhaṇe, emni kṣhaṇe
hṛdaẏer jānālā khule
chupi chupi miṣhṭi hese
se uki diẏe yāẏ

hāsanāhenār bātāse kiṁbā sabuj ghāse
sbapne bibhor haẏe arupnīl jochhanāẏ
yakhni base par̤i kabitā

emni kṣhaṇe, emni kṣhaṇe
hṛdaẏer jānālā khule
chupi chupi miṣhṭi hese
se uki diẏe yāẏ

dūr ākāśher śheṣh sīmānāẏ
nadī yethā miśhe nīlimāẏ
maẏūrī pākhnā mele
pāhār̤i banachhāẏ

emni kṣhaṇe, emni kṣhaṇe
hṛdaẏer jānālā khule
chupi chupi miṣhṭi hese
se uki diẏe yāẏ