সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে।
যাক-না গো সুখ জ্বলে ॥
যাক-না পায়ের তলার মাটি, তুমি তখন ধরবে আঁটি--
তুলে নিয়ে দুলাবে ওই বাহুদোলার দোলে ॥
যেখানে ঘর বাঁধব আমি আসে আসুক বান--
তুমি যদি ভাসাও মোরে চাই নে পরিত্রাণ।
হার মেনেছি, মিটেছে ভয়-- তোমার জয় তো আমারি জয়
ধরা দেব, তোমায় আমি ধরব যে তাই হলে ॥
sukhe āmāẏ rākhbe ken, rākho tomār kole|
yāk-nā go sukh jbale ||
yāk-nā pāẏer talār māṭi, tumi takhan dharbe ām̐ṭi--
tule niẏe dulābe oi bāhudolār dole ||
yekhāne ghar bām̐dhab āmi āse āsuk bān--
tumi yadi bhāsāo more chāi ne paritrāṇ|
hār menechhi, miṭechhe bhaẏ-- tomār jaẏ to āmāri jaẏ
dharā deb, tomāẏ āmi dharab ye tāi hale ||