Sukh aase

সুখ আসে
Year
Language

সুখ আসে সুখ জায় চলে যায়
তবু রয় কিছু কথা মন চায় ভালোবাসা
এই তো জীবন।

চাঁদ যদি আকাশে রয় থেমে রয়
রাত তারে কভু কি জানাবে বিদায়।

জোছনা ছড়াবে সে অমন
তবু রয় কিছু কথা
প্রাণের আকুলতা
এই তো জীবন।

ঝরণা সে চলেছে দূর মোহনায়
হারাবে সে কি জানি কোন অজানায়
সাগর করেছে আহবান
তাই পাথরের বুক চিরে
ছুটে চলে পিছু না ফিরে
এই তো জীবন।।

sukh āse sukh jāẏ chale yāẏ
tabu raẏ kichhu kathā man chāẏ bhālobāsā
ei to jīban|

chām̐d yadi ākāśhe raẏ theme raẏ
rāt tāre kabhu ki jānābe bidāẏ|

jochhnā chhar̤ābe se aman
tabu raẏ kichhu kathā
prāṇer ākultā
ei to jīban|

jharṇā se chalechhe dūr mohanāẏ
hārābe se ki jāni kon ajānāẏ
sāgar karechhe āhbān
tāi pāthrer buk chire
chhuṭe chale pichhu nā phire
ei to jīban||