Shudhu tomaar baanee nay go

শুধু তোমার বাণী নয় গো
Year
Language

শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু, হে প্রিয়,
মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিয়ো ॥
সারা পথের ক্লান্তি আমার সারা দিনের তৃষা
কেমন করে মেটাব যে খুঁজে না পাই দিশা--
এ আধার যে পূর্ণ তোমায় সেই কথা বলিয়ো ॥
হৃদয় আমার চায় যে দিতে, কেবল নিতে নয়,
বয়ে বয়ে বেড়ায় সে তার যা-কিছু সঞ্চয়।
হাতখানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে--
ধরব তারে, ভরব তারে, রাখব তারে সাথে,
একলা পথের চলা আমার করব রমণীয় ॥

śhudhu tomār bāṇī naẏ go, he bandhu, he priẏ,
mājhe mājhe prāṇe tomār paraśhkhāni diẏo ||
sārā pather klānti āmār sārā diner tṛṣhā
keman kare meṭāb ye khum̐je nā pāi diśhā--
e ādhār ye pūrṇ tomāẏ sei kathā baliẏo ||
hṛdaẏ āmār chāẏ ye dite, kebal nite naẏ,
baẏe baẏe ber̤āẏ se tār yā-kichhu sañchaẏ|
hātkhāni oi bār̤iẏe āno, dāo go āmār hāte--
dharab tāre, bharab tāre, rākhab tāre sāthe,
eklā pather chalā āmār karab ramaṇīẏ ||