Shoony shoony

শূন্য শূন্য
Work
Year
Language

শূন্য শূন্য লাগে রে পরাণ
শূন্য এ মনের ঘরবাড়ি
এই মনের উঠোন জুড়ে
দূঃস্বপনের ছবি
কেন শূন্যে উড়াল দিলি পরান পাখি
ও পরান পাখি তোরে ডাকি ।।

আধার ঘরে আমায় করে একা
দিয়ে গেছ বুকটা জুড়ে ব্যাথা
কোন স্বপনের আশায়
এখন আমি বাঁচি ।

যোজন যোজন যোজন দিনের খেলা
রাত পোহালেই শূন্য খাঁচার মায়া
কোন সে অভিমানে
দিয়ে গেলি ফাঁকি ।

śhūny śhūny lāge re parāṇ
śhūny e maner gharbār̤i
ei maner uṭhon jur̤e
dūḥsbapner chhabi
ken śhūnye ur̤āl dili parān pākhi
o parān pākhi tore ḍāki ||

ādhār ghare āmāẏ kare ekā
diẏe gechh bukṭā jur̤e byāthā
kon sbapner āśhāẏ
ekhan āmi bām̐chi |

yojan yojan yojan diner khelā
rāt pohālei śhūny khām̐chār māẏā
kon se abhimāne
diẏe geli phām̐ki |