শোনো, একটি মুজিবরের থেকে
লক্ষ মুজিবরের কন্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি
আকাশে বাতাসে ওঠে রণি।
বাংলাদেশ আমার বাংলাদেশ।।
সেই সবুজের বুক চেরা মেঠো পথে,
আবার এসে ফিরে যাবো আমার
হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো।
শিল্পে কাব্যে কোথায় আছে হায় রে
এমন সোনার দেশ।
শোনো, একটি মুজিবরের থেকে
লক্ষ মুজিবরের কন্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি
আকাশে বাতাসে ওঠে রণি।
বাংলাদেশ আমার বাংলাদেশ।।
বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ,
জীবনানন্দের রূপসী বাংলা
রূপের যে তার নেইকো শেষ, বাংলাদেশ।.
‘জয় বাংলা’ বলতে মনরে আমার এখনো কেন ভাবো,
আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো,
অন্ধকারে পুবাকাশে উঠবে আবার দিনমণি।।
শোনো, একটি মুজিবরের থেকে
লক্ষ মুজিবরের কন্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি
আকাশে বাতাসে ওঠে রণি।
বাংলাদেশ আমার বাংলাদেশ।।
śhono, ekṭi mujibrer theke
lakṣh mujibrer kanṭhasbarer dhbani, pratidhbani
ākāśhe bātāse oṭhe raṇi|
bāṁlādeśh āmār bāṁlādeśh||
sei sabujer buk cherā meṭho pathe,
ābār ese phire yābo āmār
hārāno bāṁlāke ābār to phire pābo|
śhilpe kābye kothāẏ āchhe hāẏ re
eman sonār deśh|
śhono, ekṭi mujibrer theke
lakṣh mujibrer kanṭhasbarer dhbani, pratidhbani
ākāśhe bātāse oṭhe raṇi|
bāṁlādeśh āmār bāṁlādeśh||
biśhbakbir sonār bāṁlā, najaruler bāṁlādeśh,
jībanānander rūpsī bāṁlā
rūper ye tār neiko śheṣh, bāṁlādeśh|.
‘jaẏ bāṁlā’ balte manre āmār ekhno ken bhābo,
āmār hārāno bāṁlāke ābār to phire pābo,
andhakāre pubākāśhe uṭhbe ābār dinamṇi||
śhono, ekṭi mujibrer theke
lakṣh mujibrer kanṭhasbarer dhbani, pratidhbani
ākāśhe bātāse oṭhe raṇi|
bāṁlādeśh āmār bāṁlādeśh||