Shesh halo tor abhiyaan shesh halo

শেষ হলো তোর অভিযান শেষ হলো
Year
Language

শেষ হলো তোর অভিযান শেষ হলো,
হীরা ফলে সোনার গাছে হরিৎ সাগর ভুলায় প্রাণ।
আজ দেবতার আশিষধারা রৌদ্র হয়ে দিল সাড়া,
আপন হতে বাহির হয়ে বাহিরকে তুই ধর না।।
দিগন্তে ওই আকাশ নামে মাটির মায়ের পরশ নিতে,
বাতাস আনে চন্দন বাস ক্লান্ত শ্রান্ত হৃদয় ভরে দিতে।
কত আশা কত ব্যথা ধানের শিসে ফুটলো হেথা,
ধূলায় গড়ি সে ইন্দ্রপুরী ওরাই যে আজ ভগবান।।

śheṣh halo tor abhiyān śheṣh halo,
hīrā phale sonār gāchhe harit sāgar bhulāẏ prāṇ|
āj debtār āśhiṣhdhārā raudr haẏe dil sār̤ā,
āpan hate bāhir haẏe bāhirke tui dhar nā||
digante oi ākāśh nāme māṭir māẏer paraśh nite,
bātās āne chandan bās klānt śhrānt hṛdaẏ bhare dite|
kat āśhā kat byathā dhāner śhise phuṭlo hethā,
dhūlāẏ gar̤i se indrapurī orāi ye āj bhagbān||