সেই যদি সেই যদি ভাঙিল এ পোড়া হৃদি,
সেই যদি ছাড়াছাড়ি হল দুজনায়,
একবার এসো কাছে-- কী তাহাতে দোষ আছে।
জন্মশোধ দেখে নিয়ে লইব বিদায়।
সেই গান একবার গাও সখী, শুনি--
যেই গান একসনে গাইতাম দুইজনে,
গাইতে গাইতে শেষে পোহাত যামিনী।
চলিনু চলিনু তবে-- এ জন্মে কি দেখা হবে।
এ জন্মের সুখ তবে হল অবসান॥
তবে, সখী, এসো কাছে। কী তাহাতে দোষ আছে।
আরবার গাও, সখী, পুরানো সে গান॥
sei yadi sei yadi bhāṅil e por̤ā hṛdi,
sei yadi chhār̤āchhār̤i hal dujanāẏ,
ekbār eso kāchhe-- kī tāhāte doṣh āchhe|
janmaśhodh dekhe niẏe la̮ib bidāẏ|
sei gān ekbār gāo sakhī, śhuni--
yei gān ekasne gāitām duijne,
gāite gāite śheṣhe pohāt yāminī|
chalinu chalinu tabe-- e janme ki dekhā habe|
e janmer sukh tabe hal absān||
tabe, sakhī, eso kāchhe| kī tāhāte doṣh āchhe|
ārbār gāo, sakhī, purāno se gān||