সে দিন আমায় বলেছিলে আমার সময় হয় নাই--
ফিরে ফিরে চলে গেলে তাই॥
তখনো খেলার বেলা-- বনে মল্লিকার মেলা,
পল্লবে পল্লবে বায়ু উতলা সদাই॥
আজি এল হেমন্তের দিন
কুহেলীবিলীন, ভূষণবিহীন।
বেলা আর নাই বাকি, সময় হয়েছে নাকি--
দিনশেষে দ্বারে বসে পথপানে চাই।
সে দিন আমায়
Work
Language
se din āmāẏ balechhile āmār samaẏ haẏ nāi--
phire phire chale gele tāi||
takhno khelār belā-- bane mallikār melā,
pallabe pallabe bāẏu utlā sadāi||
āji el hemanter din
kuhelībilīn, bhūṣhaṇabihīn|
belā ār nāi bāki, samaẏ haẏechhe nāki--
dinśheṣhe dbāre base pathpāne chāi|