সর্দার মহাশয় দেরি না সয়,
তোমার আশায় সবাই বসে।
শিকারেতে হবে যেতে,
মিহি কোমর বাঁধো কষে।
বনবাদাড় সব ঘেঁটে ঘুঁটে,
আমরা মরব খেটে খুটে,
তুমি কেবল লুটে পুটে
পেট পোরাবে ঠেসে ঠুসে।
sardār mahāśhaẏ deri nā saẏ,
tomār āśhāẏ sabāi base|
śhikārete habe yete,
mihi komar bām̐dho kaṣhe|
banabādār̤ sab ghem̐ṭe ghum̐ṭe,
āmrā marab kheṭe khuṭe,
tumi kebal luṭe puṭe
peṭ porābe ṭhese ṭhuse|