Sarb kharbataare dahe tab krodhdaah

সর্ব খর্বতারে দহে তব ক্রোধদাহ
Work
Year
Language

সর্ব খর্বতারে দহে তব ক্রোধদাহ
হে ভৈরব, শক্তি দাও, ভক্ত-পানে চাহো।।

দূর করো মহারুদ্র যাহা মুগ্ধ, যাহা ক্ষুদ্র
মৃত্যুরে করিবে তুচ্ছ প্রাণের উৎসাহ।।

দুঃখের মন্থনবেগে উঠিবে অমৃত,
শঙ্কা হতে রক্ষা পাবে যারা মৃত্যুভীত।

তব দীপ্ত রৌদ্র তেজে নির্ঝরিয়া গলিবে যে
প্রস্তর শৃঙ্খলোন্মুক্ত ত্যাগের প্রবাহ।।

sarb kharbatāre dahe tab krodhdāh
he bhairab, śhakti dāo, bhakt-pāne chāho||

dūr karo mahārudr yāhā mugdh, yāhā kṣhudr
mṛtyure karibe tuchchh prāṇer utsāh||

duḥkher manthanbege uṭhibe amṛt,
śhaṅkā hate rakṣhā pābe yārā mṛtyubhīt|

tab dīpt raudr teje nirjhariẏā galibe ye
prastar śhṛṅkhalonmukt tyāger prabāh||