সন্ধ্যা হল গো-- ও মা, সন্ধ্যা হল, বুকে ধরো।
অতল কালো স্নেহের মাঝে ডুবিয়ে আমায় স্নিগ্ধ করো ॥
ফিরিয়ে নে মা, ফিরিয়ে নে গো-- সব যে কোথায় হারিয়েছে গো
ছড়ানো এই জীবন, তোমার আঁধার-মাঝে হোক-না জড়ো ॥
আর আমারে বাইরে তোমার কোথাও যেন না যায় দেখা।
তোমার রাতে মিলাক আমার জীবনসাঁজের রশ্মিরেখা।
আমায় ঘিরি আমায় চুমি কেবল তুমি, কেবল তুমি--
আমার ব'লে যা আছে, মা, তোমার ক'রে সকল হরো ॥
সন্ধ্যা হল গো
Work
Language
sandhyā hal go-- o mā, sandhyā hal, buke dharo|
atal kālo sneher mājhe ḍubiẏe āmāẏ snigdh karo ||
phiriẏe ne mā, phiriẏe ne go-- sab ye kothāẏ hāriẏechhe go
chhar̤āno ei jīban, tomār ām̐dhār-mājhe hok-nā jar̤o ||
ār āmāre bāire tomār kothāo yen nā yāẏ dekhā|
tomār rāte milāk āmār jībansām̐jer raśhmirekhā|
āmāẏ ghiri āmāẏ chumi kebal tumi, kebal tumi--
āmār ba'le yā āchhe, mā, tomār ka're sakal haro ||