সবাই তো ভালবাসা চায়
কেউ পায় কেউবা হারায়
তাতে প্রেমিকের কী আসে যায়
সবাই তো ভালবাসা চায়
কতকাল কত সাধনায়
তারে একদিন কাছে পাওয়া যায়।।
(ঐ) ফুল চায় গানে গানে ফাগুন আসুক
অলি চায় রঙে রঙে ফুলেরা হাসুক।
আমি চাই তুমি আস
চুপি চুপি ভালবাস, এই নিরালায়।।
(ঐ) নদী চায় বাড়ে বাড়ে সাগর ডাকুক
তরু চায় লতা তারে জড়িয়ে রাখুক।
আমি চাই তুমি ডাক
পথ চেয়ে বসে থাক, আমারই আশায়।।
sabāi to bhālbāsā chāẏ
keu pāẏ keubā hārāẏ
tāte premiker kī āse yāẏ
sabāi to bhālbāsā chāẏ
katkāl kat sādhanāẏ
tāre ekdin kāchhe pāoẏā yāẏ||
(ai) phul chāẏ gāne gāne phāgun āsuk
li chāẏ raṅe raṅe phulerā hāsuk|
āmi chāi tumi ās
chupi chupi bhālbās, ei nirālāẏ||
(ai) nadī chāẏ bār̤e bār̤e sāgar ḍākuk
taru chāẏ latā tāre jar̤iẏe rākhuk|
āmi chāi tumi ḍāk
path cheẏe base thāk, āmāra̮i āśhāẏ||