Sab laal paathrete chunnee hate paare naa

সব লাল পাথরেতে চুন্নী হতে পারে না
Work
Year
Language

সব লাল পাথরতো
চুন্নী হতে পারেনা
সব প্রেম মিলনে
মালা পেতে পারেনা
পাশাপাশি দুটি ফুল
ফোঁটে যে বাগিচায়
একজন ঠাঁই পায়
দেবতার দুটি পায়
সমাধীর বেদীটায়
ঝরে যায় একজন
সব ফুল দেবালয়
পারেনাতো যেতে হায়।
কেউবা হাসে
সারাটি জীবন
অশ্রু ঝরায়
কারো বা নয়ন
কেউবা দু’হাতে
কেবলি নিতে চায়
কেউ কিছু নিতে নয়
শুধু যে দিতে চায়
সুখীতো সকলেই
হতে চায় দুনিয়ায়
সুখী কেউ হয় কেউ
দু:খেই শুধু রয়ে যায়।
কারো বা আশা
হয়গো পূরণ
হয়না সফল
কারো বা স্বপন
ভিক্ষারী মাটিতে
ফেলে রতণ
পারেনা দিতে তা
কখনো মহাজন
প্রদীপের শিখা কারো
ঘর আলো করে যায়
কারো ঘর প্রদীপের
শিখাতেই পুড়ে যায়।
ভাগ্যলিপী
লেখে একজন
সবাই মানি
তারি লিখন
চাওয়ার আগে
কেউ সবি পায়
কেউবা আশা দীপ
পেয়েও হারায়
ভালোবাসা না পেলেও
ভালোবেসে যাওয়া যায়
এরি স্মৃতি রয়ে যায়
পৃথিবীর কবিতায়।।

sab lāl pātharto
chunnī hate pārenā
sab prem milne
mālā pete pārenā
pāśhāpāśhi duṭi phul
phom̐ṭe ye bāgichāẏ
ekjan ṭhām̐i pāẏ
debtār duṭi pāẏ
samādhīr bedīṭāẏ
jhare yāẏ ekjan
sab phul debālaẏ
pārenāto yete hāẏ|
keubā hāse
sārāṭi jīban
aśhru jharāẏ
kāro bā naẏan
keubā du’hāte
kebli nite chāẏ
keu kichhu nite naẏ
śhudhu ye dite chāẏ
sukhīto sakalei
hate chāẏ duniẏāẏ
sukhī keu haẏ keu
du:khei śhudhu raẏe yāẏ|
kāro bā āśhā
haẏago pūraṇ
haẏanā saphal
kāro bā sbapan
bhikṣhārī māṭite
phele rataṇ
pārenā dite tā
kakhno mahājan
pradīper śhikhā kāro
ghar ālo kare yāẏ
kāro ghar pradīper
śhikhātei pur̤e yāẏ|
bhāgyalipī
lekhe ekjan
sabāi māni
tāri likhan
chāoẏār āge
keu sabi pāẏ
keubā āśhā dīp
peẏeo hārāẏ
bhālobāsā nā peleo
bhālobese yāoẏā yāẏ
eri smṛti raẏe yāẏ
pṛthibīr kabitāẏ||