Saagrer paar hate

সাগরের পার হতে
Work
Language

পুব-সাগরের পার হতে কোন্‌ এল পরবাসী--
     শূন্যে বাজায় ঘন ঘন   হাওয়ায় হাওয়ায় সন সন
          সাপ খেলাবার বাঁশি॥
     সহসা তাই কোথা হতে   কুলু কুলু কলস্রোতে
     দিকে দিকে জলের ধারা ছুটেছে উল্লাসী॥
আজ দিগন্তে ঘন ঘন গভীর গুরু গুরু   ডমরুর হয়েছে ওই শুরু।
     তাই শুনে আজ গগনতলে   পলে পলে দলে দলে
          অগ্নিবরন নাগ নাগিনী ছুটেছে উদাসী॥

pub-sāgrer pār hate kon‌ el parbāsī--
     śhūnye bājāẏ ghan ghan   hāoẏāẏ hāoẏāẏ san san
          sāp khelābār bām̐śhi||
     sahsā tāi kothā hate   kulu kulu kalasrote
     dike dike jaler dhārā chhuṭechhe ullāsī||
āj digante ghan ghan gabhīr guru guru   ḍamrur haẏechhe oi śhuru|
     tāi śhune āj gaganatle   pale pale dale dale
          agnibran nāg nāginī chhuṭechhe udāsī||