রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম।।
মুক্তি ছাড়া তুচ্ছ মোদের।।
এই জীবনের দাম।।
রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম।।
সংকটে আর সংঘাতে,
আমরা চলি সব একসাথে।।
জীবন মরণ পন করে সব লড়ছি অবিরাম।।
বাংলাদেশের নাম
রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম।।
রক্ত যখন দিয়েছি আরও রক্ত দেব,
রক্তের প্রতিশোধ মোরা নেবই নেব,
ঘরে ঘরে আজ দূর্গ গড়েছি বাংলার সন্তান,
সইবনা মোরা, সইবনা আর জীবনের অপমান।।
জীবন জয়ের গৌরবে, নতুন দিনের সৌরভে।।
মুক্ত স্বাধীন জীবন গড়া মোদের মনস্কাম।।
বাংলাদেশের নাম
রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম।।
rakt diẏe nām likhechhi bāṁlādeśher nām||
mukti chhār̤ā tuchchh moder||
ei jībner dām||
rakt diẏe nām likhechhi bāṁlādeśher nām||
saṁkṭe ār saṁghāte,
āmrā chali sab eksāthe||
jīban maraṇ pan kare sab lar̤chhi abirām||
bāṁlādeśher nām
rakt diẏe nām likhechhi bāṁlādeśher nām||
rakt yakhan diẏechhi ārao rakt deb,
rakter pratiśhodh morā neba̮i neb,
ghare ghare āj dūrg gar̤echhi bāṁlār santān,
sa̮ibnā morā, sa̮ibnā ār jībner apmān||
jīban jaẏer gaurbe, natun diner saurbhe||
mukt sbādhīn jīban gar̤ā moder manaskām||
bāṁlādeśher nām
rakt diẏe nām likhechhi bāṁlādeśher nām||