Raajapraasaader bandee

রাজপ্রাসাদের বন্দী
Year
Language

রাজপ্রাসাদের বন্দীগুলো আয় না
আমি গরাদ ভাঙার শব্দ শুনেছি
হালকা মেঘে ভাসছে চাঁদের আলো
এই আলোয় বসে বছর গুনেছি
এ অশ্বারোহীর মুখটা দেখা যায় না
শুধু ঘোড়ার পায়ের শব্দ শুনে যাই
তোরা আবার কেন ভাবতে বসলি ভাই রে
আমি আজকে রাতেই পালিয়ে যেতে চাই
বাড়তে থাকে রক্তচাপের ১০৪ এর জ্বর
বাড়তে থাকে বন্দী দেহের ১০০ কণ্ঠস্বর
তাই আর দেরী আর নয়
এই কাঁচের খাঁচা ভাঙতে কিসের ভয়

এই রাজপ্রাসাদের রাজার ঘরে গিয়ে
জানতে চাইবি রাজার পরিচয়
শুনছি রাজা আমার মত বলেই
সারাজিবন পাচ্ছে এত ভয়
ভালোবাসা বন্দী রাখা যায় না
শুধু নিয়ম করে চোখ রাঙানোই সার
ধর্ম বিজ্ঞান অনেক হোলো অন্য কথা বল
আমার প্রেমে আমার অধিকার
বাড়তে থাকে রক্তচাপের ১০৪ এর জ্বর
বাড়তে থাকে বন্দী দেহের ১০০ কণ্ঠস্বর
তাই আর দেরী আর নয়
এই কাঁচের খাঁচা ভাঙতে কিসের ভয়

rājaprāsāder bandīgulo āẏ nā
āmi garād bhāṅār śhabd śhunechhi
hālkā meghe bhāschhe chām̐der ālo
ei āloẏ base bachhar gunechhi
e aśhbārohīr mukhṭā dekhā yāẏ nā
śhudhu ghor̤ār pāẏer śhabd śhune yāi
torā ābār ken bhābte basli bhāi re
āmi ājke rātei pāliẏe yete chāi
bār̤te thāke raktachāper 104 er jbar
bār̤te thāke bandī deher 100 kaṇṭhasbar
tāi ār derī ār naẏ
ei kām̐cher khām̐chā bhāṅte kiser bhaẏ

ei rājaprāsāder rājār ghare giẏe
jānte chāibi rājār parichaẏ
śhunchhi rājā āmār mat balei
sārājiban pāchchhe et bhaẏ
bhālobāsā bandī rākhā yāẏ nā
śhudhu niẏam kare chokh rāṅānoi sār
dharm bijñān anek holo any kathā bal
āmār preme āmār adhikār
bār̤te thāke raktachāper 104 er jbar
bār̤te thāke bandī deher 100 kaṇṭhasbar
tāi ār derī ār naẏ
ei kām̐cher khām̐chā bhāṅte kiser bhaẏ