Purnimaa chaamd

পুর্ণিমা চাঁদ
Year
Language

পুর্ণিমা চাঁদ নিভে যায়
মল্লিকা ফুল ঝরে যায়
এলে তুমি এ সময়ে
নিমেষে আধার কালো

মাধবীর তারা ফোটে তোমার চোখে
ময়ুরীর মায়া যেনো জড়িয়ে থাকে।

তরী হয়ে জোছনায়
হৃদয়েতে ভাসো

পুর্ণিমা চাঁদ নিভে যায়
মল্লিকা ফুল ঝরে যায়

কবিতার যত কথা তোমার ঠোটে
বনলতা ওই চোখে আবির মেখে।

এলে যদি অনুভবে
মন জুড়ে থেকো

পুর্ণিমা চাঁদ নিভে যায়
মল্লিকা ফুল ঝরে যায়

purṇimā chām̐d nibhe yāẏ
mallikā phul jhare yāẏ
ele tumi e samaẏe
nimeṣhe ādhār kālo

mādhbīr tārā phoṭe tomār chokhe
maẏurīr māẏā yeno jar̤iẏe thāke|

tarī haẏe jochhanāẏ
hṛdaẏete bhāso

purṇimā chām̐d nibhe yāẏ
mallikā phul jhare yāẏ

kabitār yat kathā tomār ṭhoṭe
banaltā oi chokhe ābir mekhe|

ele yadi anubhbe
man jur̤e theko

purṇimā chām̐d nibhe yāẏ
mallikā phul jhare yāẏ