প্রেম যদি মোর অভিশাপ হলো তবে
প্রেম যদি মোর অভিশাপ হলো তবে
ভাঙা বাসরের ঝরা মালা লয়ে বলো গো কী আর হবে ?
তোমার মনের প্রথম মুকুল
জাগাতে কেন যে হল এত ভুল——-
মধুমিলনের মায়াজাল কেন ঘুমাল সুদূর নভে ?
আঁখি খুলে দেখি তোমার নয়নে গভীর বিষাদ ছায়া,
মাধবীবনের মধুবসন্ত ভুলে গেছে মধুমায়া |
সবই আছে তবু কী যেন নাই
বারে বারে শুধু মনে হয় তাই
তুমি এসেছিলে আমার ভুবনে ব্যথার লগন যবে ||
prem yadi mor abhiśhāp halo tabe
bhāṅā bāsrer jharā mālā laẏe balo go kī ār habe ?
tomār maner pratham mukul
jāgāte ken ye hal et bhul——-
madhumilner māẏājāl ken ghumāl sudūr nabhe ?
ām̐khi khule dekhi tomār naẏane gabhīr biṣhād chhāẏā,
mādhabībner madhubasant bhule gechhe madhumāẏā |
saba̮i āchhe tabu kī yen nāi
bāre bāre śhudhu mane haẏ tāi
tumi esechhile āmār bhubne byathār lagan yabe ||