Pratidin pratiti moohurt ken

প্রতিদিন প্রতিটি মূহুর্ত কেন
Year
Language

প্রতিদিন প্রতিটি মূহুর্ত কেন
ছুটে যেতাম তোমার কাছে
কেন তুমি তা বোঝনি যে
এখন আমার সব কিছু আছে
ভালবাসা শুধু ভালবাসা নেই।।

মাতাল হাওয়া বহে না মনে প্রানে
সুখ ব্যাথা নেই স্বরণে দুঃখবেলায় পাখিরা হারায়।

আশার ভুবনে এখন সবই আছে
ভালবাসা শুধু ভালবাসা নেই।।

শিশির সকাল কহে না কথা সুখের
সুখ শুধু নেই জীবনে ছুটে বেড়ায় হেথায় সেথায়।

আমার হৃদয়ে এখন সবই আছে
ভালবাসা শুধু ভালবাসা নেই।।

pratidin pratiṭi mūhurt ken
chhuṭe yetām tomār kāchhe
ken tumi tā bojhni ye
ekhan āmār sab kichhu āchhe
bhālbāsā śhudhu bhālbāsā nei||

mātāl hāoẏā bahe nā mane prāne
sukh byāthā nei sbarṇe duḥkhabelāẏ pākhirā hārāẏ|

āśhār bhubne ekhan saba̮i āchhe
bhālbāsā śhudhu bhālbāsā nei||

śhiśhir sakāl kahe nā kathā sukher
sukh śhudhu nei jībne chhuṭe ber̤āẏ hethāẏ sethāẏ|

āmār hṛdaẏe ekhan saba̮i āchhe
bhālbāsā śhudhu bhālbāsā nei||