প্রভু, এলেম কোথায় !
কখন বরষ গেল, জীবন বহে গেল–
কখন কী-যে হল জানি নে হায়।
আসিলাম কোথা হতে, যেতেছি কোন্ পথে
ভাসিয়ে কালস্রোতে তৃণের প্রায়।
মরণসাগর-পানে চলেছি প্রতিক্ষণ,
তবুও দিবানিশি মোহেতে অচেতন।
এ জীবন অবহেলে আঁধারে দিনু ফেলে–
কত-কী গেল চলে, কত-কী যায়।
শোকে তাপে জরজর অসহ যাতনায়
শুকায়ে গেছে প্রেম, হৃদয় মরুপ্রায়।
কাঁদিয়ে হলেম সারা, হয়েছি দিশাহারা–
কোথা গো ধ্রুবতারা কোথা গো হায়।।
prabhu, elem kothāẏ !
kakhan baraṣh gel, jīban bahe gel–
kakhan kī-ye hal jāni ne hāẏ|
āsilām kothā hate, yetechhi kon pathe
bhāsiẏe kālasreাte tṛṇer prāẏ|
maraṇasāgar-pāne chalechhi pratikṣhaṇ,
tabuo dibāniśhi mohete achetan|
e jīban abhele ām̐dhāre dinu phele–
kat-kī gel chale, kat-kī yāẏ|
śhoke tāpe jarjar asah yātanāẏ
śhukāẏe gechhe prem, hṛdaẏ maruprāẏ|
kām̐diẏe halem sārā, haẏechhi diśhāhārā–
kothā go dhrubtārā kothā go hāẏ||