প্রভাতে বিমল আনন্দে বিকশিত কুসুমগন্ধে
বিহঙ্গমগীতছন্দে তোমার আভাস পাই ॥
জাগে বিশ্ব তব ভবনে প্রতিদিন নব জীবনে,
অগাধ শূন্য পূরে কিরণে,
খচিত নিখিল বিচিত্র বরনে--
বিরল আসনে বসি তুমি সব দেখিছ চাহি ॥
চারি দিকে কর খেলা বরন-কিরণ-জীবন-মেলা,
কোথা তুমি অন্তরালে!
অন্ত কোথায়, অন্ত কোথায়-- অন্ত তোমার নাহি নাহি ॥
প্রভাতে বিমল আনন্দে
Work
Language
prabhāte bimal ānande bikśhit kusumagandhe
bihaṅgamagītachhande tomār ābhās pāi ||
jāge biśhb tab bhabne pratidin nab jībne,
agādh śhūny pūre kirṇe,
khachit nikhil bichitr barne--
biral āsne basi tumi sab dekhichh chāhi ||
chāri dike kar khelā baran-kiraṇ-jīban-melā,
kothā tumi antarāle!
ant kothāẏ, ant kothāẏ-- ant tomār nāhi nāhi ||