Poorbaachler paane taakaai astaachler dhaare aasi

পূর্বাচলের পানে তাকাই অস্তাচলের ধারে আসি
Work
Year
Language

পূর্বাচলের পানে তাকাই অস্তাচলের ধারে আসি।
ডাক দিয়ে যার সাড়া না পাই তার লাগি আজ বাজাই বাঁশি।।

যখন এ কূল যাব ছাড়ি পারের খেয়ায় দেব পাড়ি,
মোর ফাগুনের গানের বোঝা বাঁশির সাথে যাবে ভাসি।।

সেই-যে আমার বনের গলি রঙিন ফুলে ছিল আঁকা

সেই ফুলেরই ছিন্ন দলে চিহ্ন যে তার পড়ল ঢাকা।

মাঝে মাঝে কোন্‌ বাতাসে চেনা দিনের গন্ধ আসে,
হঠাৎ বুকে চমক লাগায় আধ-ভোলা সেই কান্না হাসি।।

pūrbāchler pāne tākāi astāchler dhāre āsi|
ḍāk diẏe yār sār̤ā nā pāi tār lāgi āj bājāi bām̐śhi||

yakhan e kūl yāb chhār̤i pārer kheẏāẏ deb pār̤i,
mor phāguner gāner bojhā bām̐śhir sāthe yābe bhāsi||

sei-ye āmār baner gali raṅin phule chhil ām̐kā

sei phulera̮i chhinn dale chihn ye tār par̤al ḍhākā|

mājhe mājhe kon‌ bātāse chenā diner gandh āse,
haṭhāt buke chamak lāgāẏ ādh-bholā sei kānnā hāsi||