Phire phire aamaay

ফিরে ফিরে আমায়
Work
Language

ফিরে   ফিরে আমায় মিছে ডাকো স্বামী--
সময় হল বিদায় নেব আমি॥
অপমানে যার সাজায় চিতা
সে যে   বাহির হয়ে এল অগ্নিজিতা।
রাজাসনের কঠিন অসম্মানে
ধরা দিবে না সে যে মুক্তিকামী॥
আমায়   মাটি নেবে আঁচল পেতে
বিশ্বজনের চোখের আড়ালেতে,
তুমি থাকো সোনার সীতার অনুগামী॥

phire   phire āmāẏ michhe ḍāko sbāmī--
samaẏ hal bidāẏ neb āmi||
apmāne yār sājāẏ chitā
se ye   bāhir haẏe el agnijitā|
rājāsner kaṭhin asammāne
dharā dibe nā se ye muktikāmī||
āmāẏ   māṭi nebe ām̐chal pete
biśhbajner chokher ār̤ālete,
tumi thāko sonār sītār anugāmī||