আমার ভালবাসা।
ফরেস্ট হিলে এক দুপুরে
কথা ছিলো তুমি আসবে।
সব চোখ ফাঁকি দিয়ে
বুকে ভালোবাসা নিয়ে
আসবে আমায় ভালোবাসবে।।
অনেক প্রহর নিঃসঙ্গ
সাঁওতালী গানের সুরে
কাটিয়ে দিলাম তোমায় ভেবে
ঝাউ মহুয়ার বনে।
কথা দিয়ে তুমি এলে না যখন
এখন আমার কি হবে।।
বিষন্নতা সঙ্গী এখন
দুঃখ গলার মালা
তোমার স্মৃতিগুলো আগুন হয়ে
বাড়ায় বুকেরই জ্বালা।
হায় তুমি ছাড়া জীবন আমার
এখন বাঁচি কিভাবে।।
āmār bhālbāsā|
pharesṭ hile ek dupure
kathā chhilo tumi āsbe|
sab chokh phām̐ki diẏe
buke bhālobāsā niẏe
āsbe āmāẏ bhālobāsbe||
anek prahar niḥsaṅg
sām̐otālī gāner sure
kāṭiẏe dilām tomāẏ bhebe
jhāu mahuẏār bane|
kathā diẏe tumi ele nā yakhan
ekhan āmār ki habe||
biṣhannatā saṅgī ekhan
duḥkh galār mālā
tomār smṛtigulo āgun haẏe
bār̤āẏ bukera̮i jbālā|
hāẏ tumi chhār̤ā jīban āmār
ekhan bām̐chi kibhābe||