পথে যেতে ডেকেছিলে মোরে।
পিছিয়ে পড়েছি আমি, যাব যে কী করে?।
এসেছে নিবিড় নিশি, পথরেখা গেছে মিশি--
সাড়া দাও, সাড়া দাও আঁধারের ঘোরে ॥
ভয় হয়, পাছে ঘুরে ঘুরে যত আমি যাই তত যাই চলে দূরে--
মনে করি আছ কাছে, তবু ভয় হয়, পাছে
আমি আছি তুমি নাই কালি নিশিভোরে ॥
পথে যেতে ডেকেছিলে
Work
Language
pathe yete ḍekechhile more|
pichhiẏe par̤echhi āmi, yāb ye kī kare?|
esechhe nibir̤ niśhi, pathrekhā gechhe miśhi--
sār̤ā dāo, sār̤ā dāo ām̐dhārer ghore ||
bhaẏ haẏ, pāchhe ghure ghure yat āmi yāi tat yāi chale dūre--
mane kari āchh kāchhe, tabu bhaẏ haẏ, pāchhe
āmi āchhi tumi nāi kāli niśhibhore ||