ওরা অকারণে চঞ্চল।
ডালে ডালে দোলে বায়ু হিল্লোলে নব পল্লবদল।।
ছড়ায়ে ছড়ায়ে ঝিকিমিকি আলো
দিকে দিকে ওরা কী খেলা খেলালো
মর্মরতানে প্রাণে ওরা আনে কৈশোর কোলাহাল।।
ওরা কান পেতে শোনে গগনে গগনে
নীরবের কানাকানি
নীলিমার কোন্ বাণী।
ওরা প্রাণঝরনার উচ্ছল ধার
ঝরিয়া ঝরিয়া বহে অনিবার
চির তাপসিনী ধরণীর ওরা শ্যাম শিখা হোমানল।।
orā akārṇe chañchal|
ḍāle ḍāle dole bāẏu hillole nab pallabdal||
chhar̤āẏe chhar̤āẏe jhikimiki ālo
dike dike orā kī khelā khelālo
marmartāne prāṇe orā āne kaiśhor kolāhāl||
orā kān pete śhone gagne gagne
nīrber kānākāni
nīlimār kon bāṇī|
orā prāṇajharnār uchchhal dhār
jhariẏā jhariẏā bahe anibār
chir tāpsinī dharṇīr orā śhyām śhikhā homānal||