O aamaar chakshu naai

ও আমার চক্ষু নাই
Year
Language

পথে পথে দিলাম ছড়াইয়ারে
সেই দুঃখে চোখেরও পানি
ও আমার চক্ষু নাই

পাড় নাই কিনার নাই রে
ও আমার চক্ষু নাই

ঘর নাই ও মোর জন নাই
তবু দিলাম ভাঙ্গা নায়ে
অথৈ সায়র পাড়ি

পথে পথে দিলাম ছড়াইয়ারে
সেই দুঃখে চোখেরও পানি
ও আমার বৈঠা নাই

ও আমার সুখ নাই
নিদ নাই চোখে নিদ নাই

বিধিরে তোমার খেয়ালের শেষ নাই
দয়া নাই তোমার মায়া নাই
তবু জনম দুঃখি আমি
তোমায় আপন জানি

পথে পথে দিলাম ছড়াইয়ারে
সেই দুঃখে চোখেরও পানি
ও আমার চক্ষু নাই

pathe pathe dilām chhar̤āiẏāre
sei duḥkhe chokherao pāni
o āmār chakṣhu nāi

pār̤ nāi kinār nāi re
o āmār chakṣhu nāi

ghar nāi o mor jan nāi
tabu dilām bhāṅgā nāẏe
athai sāẏar pār̤i

pathe pathe dilām chhar̤āiẏāre
sei duḥkhe chokherao pāni
o āmār baiṭhā nāi

o āmār sukh nāi
nid nāi chokhe nid nāi

bidhire tomār kheẏāler śheṣh nāi
daẏā nāi tomār māẏā nāi
tabu janam duḥkhi āmi
tomāẏ āpan jāni

pathe pathe dilām chhar̤āiẏāre
sei duḥkhe chokherao pāni
o āmār chakṣhu nāi