Nidraahaaraa raater e gaan baamdhab aami keman sure

নিদ্রাহারা রাতের এ গান বাঁধব আমি কেমন সুরে
Work
Year
Language

নিদ্রাহারা রাতের এ গান বাঁধব আমি কেমন সুরে।
কোন্‌ রজনীগন্ধা হতে আনব সে তান কণ্ঠে পূরে।।

সুরের কাঙাল আমার ব্যথা ছায়ার কাঙাল রৌদ্র যথা
সাঁজ-সকালে বনের পথে উদাস হয়ে বেড়ায় ঘুরে।।

ওগো, সে কোন্‌ বিহান বেলায় এই পথে কার পায়ের তলে
নাম না জানা তৃণকুসুম শিউরেছিল শিশিরজলে।

অলকে তার একটি গুছি করবী ফুল রক্তরুচি
নয়ন করে কী ফুল চয়ন নীল গগনে দূরে দূরে।।

nidrāhārā rāter e gān bām̐dhab āmi keman sure|
kon‌ rajanīgandhā hate ānab se tān kaṇṭhe pūre||

surer kāṅāl āmār byathā chhāẏār kāṅāl raudr yathā
sām̐j-sakāle baner pathe udās haẏe ber̤āẏ ghure||

ogo, se kon‌ bihān belāẏ ei pathe kār pāẏer tale
nām nā jānā tṛṇakusum śhiurechhil śhiśhirajle|

alke tār ekṭi guchhi karbī phul raktaruchi
naẏan kare kī phul chaẏan nīl gagne dūre dūre||