নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগল
নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগল,
বসন্তে সৌরভের শিখা জাগল।।
আকাশের লাগে ধাঁদা রবির আলো ওই কি বাঁধা।।
বুঝি ধরার কাছে আপনাকে সে মাগল,
সর্ষেক্ষেতে ফুল হয়ে তাই জাগল।।
নীল দিগন্তে মোর বেদনখানি লাগল,
অনেক কালের মনের কথা জাগল।
এল আমার হারিয়ে-যাওয়া কোন্ ফাগুনের পাগল হাওয়া।
বুঝি এই ফাগুনে আপনাকে সে মাগল,
সর্ষেক্ষেতে ঢেউ হয়ে তাই জাগল।।
nīl digante oi phuler āgun lāgal,
basante saurbher śhikhā jāgal||
ākāśher lāge dhām̐dā rabir ālo oi ki bām̐dhā||
bujhi dharār kāchhe āpnāke se māgal,
sarṣhekṣhete phul haẏe tāi jāgal||
nīl digante mor bedankhāni lāgal,
anek kāler maner kathā jāgal|
el āmār hāriẏe-yāoẏā kon phāguner pāgal hāoẏā|
bujhi ei phāgune āpnāke se māgal,
sarṣhekṣhete ḍheu haẏe tāi jāgal||