এই মুখরিত জীবনের চলার বাঁকে
অজানা হাজার কত কাজের ভিড়ে
ছোট্টবেলার শত রঙ করা মুখ
সুর তোলে আজও এই মনকে ঘিরে।
ঝিনুক শামুকে ভরা বালুচরে
ঢেউয়ের সাথে নেচেছি
রঙ্গিন স্বপ্নে গাঁথা স্মৃতির মালা
সৈকতে ফেলে এসেছি।
ওরে ছুটে চল সেই সাগর তীরে
ওরে খুঁজে নেই চল, ফেলে আসা মুক্ত হীরে।
এই মুখরিত জীবনের চলার বাঁকে…।।
রাত্রিতে জোছনায় দাওয়ায় বসে
মজার গল্প কত শুনেছি,
ডুলো ডুলো আঁখিতে আবির মেখে
স্বপ্নের জাল বুনেছি।
ওরে সেইতো ভালো চোখ দুটো বুঝেছিলে
ওরে সেইতো ভালো সবকিছু ভুলেছিলে।
এই মুখরিত জীবনের চলার বাঁকে…।।
ei mukhrit jībner chalār bām̐ke
ajānā hājār kat kājer bhir̤e
chhoṭṭabelār śhat raṅ karā mukh
sur tole ājao ei manke ghire|
jhinuk śhāmuke bharā bāluchre
ḍheuẏer sāthe nechechhi
raṅgin sbapne gām̐thā smṛtir mālā
saikte phele esechhi|
ore chhuṭe chal sei sāgar tīre
ore khum̐je nei chal, phele āsā mukt hīre|
ei mukhrit jībner chalār bām̐ke…||
rātrite jochhanāẏ dāoẏāẏ base
majār galp kat śhunechhi,
ḍulo ḍulo ām̐khite ābir mekhe
sbapner jāl bunechhi|
ore seito bhālo chokh duṭo bujhechhile
ore seito bhālo sabkichhu bhulechhile|
ei mukhrit jībner chalār bām̐ke…||