ময়ুরপঙ্খী ভেসে যায়
রামধনু জ্বলে তার গায়।
কোন প্রবালের দ্বীপে ভেসে যাই
যেথা তুমি ছাড়া আর কেহ নাই
এই পরী যেথা গান গায়।
সেথা নাই ব্যাথা নাই আঁখি জল
নাই পৃথিবীর এই কোলাহল
সেথা মন শুধু হারাতে যে চায়।
শুনি ঐ ডাকে আমায়
রূপকথা ভরা সেই দেশ,
জানিনা কবে কোথায়
এই চলা হবে শেষ।
কতদূর আর কতদূর
খালি বাজে নিরাশার সুর
মোর ঘুম মাঝি শুধু দাঁড় বায়।
maẏurapaṅkhī bhese yāẏ
rāmadhnu jbale tār gāẏ|
kon prabāler dbīpe bhese yāi
yethā tumi chhār̤ā ār keh nāi
ei parī yethā gān gāẏ|
sethā nāi byāthā nāi ām̐khi jal
nāi pṛthibīr ei kolāhal
sethā man śhudhu hārāte ye chāẏ|
śhuni ai ḍāke āmāẏ
rūpakthā bharā sei deśh,
jāninā kabe kothāẏ
ei chalā habe śheṣh|
katdūr ār katdūr
khāli bāje nirāśhār sur
mor ghum mājhi śhudhu dām̐r̤ bāẏ|