মনে হল যেন পেরিয়ে এলেম অন্তবিহীন পথ
মনে হল যেন পেরিয়ে এলেম অন্তবিহীন পথ
আসিতে তোমার দ্বারে
মরুতীর হতে সুধাশ্যামলিম পারে।।
পথ হতে আমি গাঁথিয়া এনেছি সিক্ত যূথীর মালা
সকরুণ-নিবেদনের-গন্ধ ঢালা–
লজ্জা দিয়ো না তারে।।
সজল মেঘের ছায়া ঘনাইছে বনে বনে,
পথ-হারানোর বাজিছে বেদনা সমীরণে।
দূরে হতে আমি দেখেছি তোমার
ওই বাতায়নতলে নিভৃতে প্রদীপ জ্বলে–
আমার এ আঁখি উৎসুক পাখি ঝড়ের অন্ধকারে।।
mane hal yen periẏe elem antabihīn path
āsite tomār dbāre
marutīr hate sudhāśhyāmlim pāre||
path hate āmi gām̐thiẏā enechhi sikt yūthīr mālā
sakruṇ-nibedner-gandh ḍhālā–
lajjā diẏo nā tāre||
sajal megher chhāẏā ghanāichhe bane bane,
path-hārānor bājichhe bednā samīrṇe|
dūre hate āmi dekhechhi tomār
oi bātāẏanatle nibhṛte pradīp jbale–
āmār e ām̐khi utsuk pākhi jhar̤er andhakāre||