মনে হল পেরিয়ে এলেম অসীম পথ আসিতে তোমার দ্বারে
মরুতীর হতে সুধাশ্যামল পারে।
পথ হতে গেঁথে এনেছি সিক্তযূথীর মালা,
সকরুণ নিবেদনের গন্ধ ঢালা--
লজ্জা দিয়ো না তারে।
সজল মেঘের ছায়া ঘনায় বনে বনে,
পথহারার বেদন বাজে সমীরণে।
দূরের থেকে দেখেছিলেন বাতায়নের তলে
তোমার প্রদীপ জ্বলে--
আমার আঁখি ব্যাকুল পাখি ঝড়ের অন্ধকারে॥
mane hal periẏe elem asīm path āsite tomār dbāre
marutīr hate sudhāśhyāmal pāre|
path hate gem̐the enechhi siktayūthīr mālā,
sakruṇ nibedner gandh ḍhālā--
lajjā diẏo nā tāre|
sajal megher chhāẏā ghanāẏ bane bane,
pathahārār bedan bāje samīrṇe|
dūrer theke dekhechhilen bātāẏaner tale
tomār pradīp jbale--
āmār ām̐khi byākul pākhi jhar̤er andhakāre||