Man shudhu man chhumyechhe

মন শুধু মন ছুঁয়েছে
Year
Language

মন শুধু মন ছুঁয়েছে
ও সেতো মুখ খুলেনি
সুর শুধু সুর তুলেছে
ভাষা তো দেয় নি

চোখের দৃষ্টি যেন মনের গীতি কবিতা
বুকের ভালোবাসা যেথায় রয়েছে গাঁথা

আমিতো সেই কবিতা পড়েছি
মনে মনে সুর দিয়েছি
কেউ জানে নি

যখনি তোমার চোখে আমার মুখ খানি দেখি
স্বপনও কুসুম থেকে হৃদয়ে সুরভি মাখি ।।

তুমি কি সেই সুরভি পেয়েছো
স্বপনের দ্বার খুলেছো
কিছু জানিনি

মন শুধু মন ছুঁয়েছে ও সেতো মুখ খুলেনি
সুর শুধু সুর তুলেছে ভাষা তো দেয় নি

man śhudhu man chhum̐ẏechhe
o seto mukh khuleni
sur śhudhu sur tulechhe
bhāṣhā to deẏ ni

chokher dṛṣhṭi yen maner gīti kabitā
buker bhālobāsā yethāẏ raẏechhe gām̐thā

āmito sei kabitā par̤echhi
mane mane sur diẏechhi
keu jāne ni

yakhni tomār chokhe āmār mukh khāni dekhi
sbapanao kusum theke hṛdaẏe surbhi mākhi ||

tumi ki sei surbhi peẏechho
sbapner dbār khulechho
kichhu jānini

man śhudhu man chhum̐ẏechhe o seto mukh khuleni
sur śhudhu sur tulechhe bhāṣhā to deẏ ni