মন তো ছোয়া যাবে না
ধরা সে যে দিবে না
ভালবাসার পিঞ্জরে
বন্দি করে নিবে তারে
সে তো হবে না।।
মন যেন উড়ু উড়ু
উড়ন্ত এক ঝাক পায়রা
নিঃসীম আকাশের প্রান্তে
নতুন কিছু চাই জানতে।
মাটির ঘরে ডাকলে পরে।
আপন হয়ে সে যে রবে না।।
ভাব না যে দুরু দুরু
দূরন্ত খেয়ালের ছন্দে
কখনো মেঘের মত চঞ্চল
কখনো সোনা রোদে উজ্জ্বল।
আলো ছায়ায় পালিয়ে বেড়ায়।
ঠিকানা যে তার পাবে না।।
man to chhoẏā yābe nā
dharā se ye dibe nā
bhālabāsār piñjare
bandi kare nibe tāre
se to habe nā||
man yen ur̤u ur̤u
ur̤ant ek jhāk pāẏarā
niḥsīm ākāśher prānte
natun kichhu chāi jānte|
māṭir ghare ḍākle pare|
āpan haẏe se ye rabe nā||
bhāb nā ye duru duru
dūrant kheẏāler chhande
kakhno megher mat chañchal
kakhno sonā rode ujjbal|
ālo chhāẏāẏ pāliẏe ber̤āẏ|
ṭhikānā ye tār pābe nā||