মম যৌবননিকুঞ্জে গাহে পাখি--
সখি, জাগ' জাগ'
মেলি রাগ-অলস আঁখি--
অনু রাগ-অলস আঁখি সখি, জাগ' জাগ'॥
আজি চঞ্চল এ নিশীথে
জাগ' ফাগুনগুণগীতে
অয়ি প্রথমপ্রণয়ভীতে,
মম নন্দন-অটবীতে
পিক মূহু মূহু উঠে ডাকি-- সখি, জাগ' জাগ'॥
জাগ' নবীন গৌরবে,
নব বকুলসৌরভে,
মৃদু মলয়াবীজনে
জাগ' নিভৃত নির্জনে।
আজি আকুল ফুলসাজে
জাগ' মৃদুকম্পিত লাজে,
মম হৃদয়শয়নমাঝে,
শুন মধুর মুরলী বাজে
মমঅন্তরে থাকি থাকি-- সখি, জাগ' জাগ'॥
mam yaubananikuñje gāhe pākhi--
sakhi, jāg' jāg'
meli rāg-alas ām̐khi--
nu rāg-alas ām̐khi sakhi, jāg' jāg'||
āji chañchal e niśhīthe
jāg' phāgunaguṇgīte
aẏi prathamapraṇaẏabhīte,
mam nandan-aṭbīte
pik mūhu mūhu uṭhe ḍāki-- sakhi, jāg' jāg'||
jāg' nabīn gaurbe,
nab bakulasaurbhe,
mṛdu malaẏābījne
jāg' nibhṛt nirjane|
āji ākul phulsāje
jāg' mṛdukampit lāje,
mam hṛdaẏaśhaẏanmājhe,
śhun madhur murlī bāje
mamaantare thāki thāki-- sakhi, jāg' jāg'||