Mam man

মম মন
Work
Year
Language

মম মন-উপবনে চলে অভিসারে
আঁধার রাতে বিরহিণী।
রক্তে তারি নূপুর বাজে রিনিরিনি।।

দুরু দুরু করে হিয়া,
মেঘ ওঠে গরজিয়া,
ঝিল্লি ঝনকে ঝিনিঝিনি।।

মম মন-উপবনে ঝরে বারিধারা
গগনে নাহি শশীতারা।

বিজুলির চমকনে মিলে আলো ক্ষণে ক্ষণে
ক্ষণে ক্ষণে পথ ভোলে উদাসিনী।।

mam man-upabne chale abhisāre
ām̐dhār rāte birhiṇī|
rakte tāri nūpur bāje rinirini||

duru duru kare hiẏā,
megh oṭhe garajiẏā,
jhilli jhanke jhinijhini||

mam man-upabne jhare bāridhārā
gagne nāhi śhaśhītārā|

bijulir chamakne mile ālo kṣhaṇe kṣhaṇe
kṣhaṇe kṣhaṇe path bhole udāsinī||