মায়াবী এ রাতে দু’জনে বিজনে
মুখোমুখি বসে রবো
নীরবে নিভৃতে নয়নে নয়নে
চুপি চুপি কথা কবো ।
দখিনা যেনো শুধু বলে যায়
তোমারই আসার কথা বলে যায়।।
জড়িয়ে আছো তুমি হৃদয়ে আমার
মাধবী লতার মতো স্বপ্ন সুখে
আমি যে মিশে আছি জীবনে তোমার
পাহাড়ী নদী হয়ে সাগর বুকে।
একাকী পথ চলা হলো সারা
তুমি যে দিলে ধরা কাছে এসে
কত না অনুরাগে এ ভীরু হৃদয়
তোমারই মোহনাতে গেছে মিশে।।
দখিনা যেনো শুধু বলে যায়
তোমারই আসার কথা বলে যায়।।
māẏābī e rāte du’jane bijne
mukhomukhi base rabo
nīrbe nibhṛte naẏane naẏane
chupi chupi kathā kabo |
dakhinā yeno śhudhu bale yāẏ
tomāra̮i āsār kathā bale yāẏ||
jar̤iẏe āchho tumi hṛdaẏe āmār
mādhbī latār mato sbapn sukhe
āmi ye miśhe āchhi jībne tomār
pāhār̤ī nadī haẏe sāgar buke|
ekākī path chalā halo sārā
tumi ye dile dharā kāchhe ese
kat nā anurāge e bhīru hṛdaẏ
tomāra̮i mohnāte gechhe miśhe||
dakhinā yeno śhudhu bale yāẏ
tomāra̮i āsār kathā bale yāẏ||