মাটির প্রদীপ রয় যে চেয়ে নীল গগনে
নয়ন মেলে সন্ধ্যাতারার নিমন্ত্রণে।।
চোখের চাওয়ায় সাঁঝের হাওয়ায় সুর এলো
কুলায় ফেরা পাখীরা সব গান পেলো
মল্লিকা দল গন্ধ উতল আপন হারা আপন মনে
সন্ধ্যা তারার নিমন্ত্রণে নীল গগনে।।
সাধের শিশির প্রাণ দুলিয়ে কয়
মন মুকুরে ধরেছে চাঁদ আর সে দূরে নয়গো আর দূরে সে নয়।
সাগর হিয়ায় মিলায় নদী গান গেয়ে
পেয়েছি যা ধন্য আমি তাই পেয়ে
স্বপন ভরা নয়ন বলে
দেখা পেলাম শুভক্ষণে শুভক্ষণে।।
māṭir pradīp raẏ ye cheẏe nīl gagne
naẏan mele sandhyātārār nimantraṇe||
chokher chāoẏāẏ sām̐jher hāoẏāẏ sur elo
kulāẏ pherā pākhīrā sab gān pelo
mallikā dal gandh utal āpan hārā āpan mane
sandhyā tārār nimantraṇe nīl gagne||
sādher śhiśhir prāṇ duliẏe kaẏ
man mukure dharechhe chām̐d ār se dūre naẏago ār dūre se naẏ|
sāgar hiẏāẏ milāẏ nadī gān geẏe
peẏechhi yā dhany āmi tāi peẏe
sbapan bharā naẏan bale
dekhā pelām śhubhakṣhaṇe śhubhakṣhaṇe||