হার-মানা হার পরাব তোমার গলে।
দূরে রব কত আপন বলের ছলে।
জানি আমি জানি ভেসে যাবে অভিমান,
নিবিড় ব্যথায় ফাটিয়া পড়িবে প্রাণ,
শূন্য হিয়ার বাঁশিতে বাজিবে গান,
পাষান তখন গলিবে নয়নজলে।
শতদল-দল খুলে যাবে থরে থরে
লুকানো রবে না মধু চিরদিনতরে।
আকাশ জুড়িয়া চাহিবে কাহার আঁখি,
ঘরের বাহিরে নীরবে লইবে ডাকি,
কিছুই সেদিন কিছুই রবে না বাকি
পরম মরণ লভিব চরণতলে।
hār-mānā hār parāb tomār gale|
dūre rab kat āpan baler chhale|
jāni āmi jāni bhese yābe abhimān,
nibir̤ byathāẏ phāṭiẏā par̤ibe prāṇ,
śhūny hiẏār bām̐śhite bājibe gān,
pāṣhān takhan galibe naẏanajle|
śhatdal-dal khule yābe thare thare
lukāno rabe nā madhu chiradinatre|
ākāśh jur̤iẏā chāhibe kāhār ām̐khi,
gharer bāhire nīrbe la̮ibe ḍāki,
kichhui sedin kichhui rabe nā bāki
param maraṇ labhib charaṇatle|